চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানি বিল এলাকায় বুধবার হাতির আক্রমণে মাহবুবুল আলম নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া পঞ্চায়েত বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।
জানা যায়, উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানি বিলে চৌদ্দটি বন্যহাতির একটি পাল সকালে তেমুহানি বিলে অবস্থান নেয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন হাতি দেখতে যায়।
এ সময় বেলা এগারটার দিকে এলাকার লোকজনের সঙ্গে মাহবুবও হাতির পাল দেখতে যায়। তিনি মোবাইলে হাতির ছবি তুলতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
এদিকে একই এলাকায় বিকাল চারটার দিকে হাতির আক্রমণে আহত হয়ে ঘটনাস্থলেই এক শিশুও মারা গেছে। মোহাম্মদ শাকিল (১৩) নামে ওই শিশু উত্তর কালিয়াইশ ইউনিয়নের ঢেকি পাড়ার মোহাম্মদ ফোরকানের ছেলে|