চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলার রাজাপুর ও সুলতানপুর সীমান্ত থেকে ৫৯ বোতল ভারতীয় মদ এবং ৫২ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। বুধবার বেলা সাড়ে ১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়, বুধবার বেলা সাড়ে ১টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার তাজিমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে রাজাপুর সীমান্তের একটি আখক্ষেতে ওঁেপতে ছিল। এ সময় ২ জন চোরচালানিকে দেখে ধাওয়া করলে তারা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ৫৯ বোতল উন্নতমানের মদ জব্দ করা হয়।
এর আগে, বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার সুলতানপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার গিয়াস উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ সীমান্তে টহল দেয়ার সময় ৪-৫ জন চোরাচালানিকে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় তারা ৩টি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে ৪৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।