ঠাকুরগাঁওয়ে নারীকে গলাকেটে হত্যা

 
রানীশংকৈল উপজেলার হাড়িয়া গ্রামে জেরাতুন নেছা (৫০) নামে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে হাড়িয়া এলাকার একটি ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
জেরাতুন নেছা ঠাকুরগাঁ রানীশংকৈল উপজেলার হাড়িয়া গ্রামের বাসেদ আলী স্ত্রী ।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত জানান, মৃতদেহের গলায় ও কানের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জেরাতুন নেছার স্বামী বাসেদ আলী জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।