লিওনেল মেসিকে পেছনে ফেলে আর্জেন্টিনার প্লেয়ার অব দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। চলতি গ্রীষ্মকালীন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ৬০ মিলিয়ন পাউন্ডে চুক্তিবদ্ধ হওয়া ডি মারিয়াকে মঙ্গলবার একটি অনুষ্ঠানের মাধ্যমে সিলভার অলিম্পিয়া অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।
গত মে মাসে ডি মারিয়ার সাবেক কাব রিয়াল মাদ্রিদকে ১০ম ইউরোপিয়ান কাপ জেতাতে সহায়তা করেছিলেন। এছাড়া আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতেও সাহায্য করেছিলেন তিনি, যদিও ইনজুরির কারণে ফাইনালে খেলতে পারেননি মারিয়া।
২০০৬ সাল থেকে এই প্রথমবারের মতো লিওনেল মেসি পুরস্কারটি জিততে পারেননি। যদিও ২০১৪ সালের ব্যালন ডি অর পুরস্কারের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় মেসির নাম রয়েছে।
অন্যদিকে ভেলেজ সার্সফিল্ডের স্ট্রাইকার লুকাস প্রাত্তো ডি মারিয়ার সমমানের সেরা আজেন্টাইন লিগ প্লেয়ারের পুরস্কার জিতেছেন। সূত্র: ডেইলি মেইল।