ফরিদপুরের নগরকান্দায় দেয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্য হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো— ঐ গ্রামের শওকত মাতুব্বরের পুত্র রমজান (৮) এবং একই গ্রামের জাহিদ মাতুব্বরের পুত্র জোহান (৭)।
প্রত্যেক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে কোদালিয়া গ্রামের কোদালিয়া মত্স্য সমবায় সমিতির পরিত্যক্ত ভবনের পাশে রমজান ও জোহান খেলা করছিল। এ সময় উক্ত ভবনের দেয়াল ভেঙ্গে তাদেও ওপর পড়ে। রক্তাক্ত অবস্থায় তাদেরকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক দুজনকেই মৃত্যু ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই শিশু কোদালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর প্রথম শ্রেণির বার্ষিক পরীক্ষা দিয়েছে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফছার উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু হয়েছে, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।