শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলার ডুবি, লাশ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বালু উত্তোলনের  ড্রেজার ডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে কালীগঞ্জ উপজেলার সাওরাইদ এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ড্রেজার দিয়ে ট্রলারে বালু উত্তোলন করা হচ্ছিল। এসময় বালুবাহী একটি ট্রলারের ৩ শ্রমিক ঘুমিয়ে ছিলেন। অজ্ঞাত কারণে নদীতে বালুবাহী একটি ট্রলার ডুবে যায়। ডুবন্ত ট্রলার থেকে একজন শ্রমিক সাতার কেটে পারে উঠতে পারলেও ঘটনার পর থেকে দুই শ্রমিক নিখোঁজ হয়। দুপুর ১টার দিকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।  তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ডুবুরীদের তত্ত্বাবধানে ড্রেজারটি উদ্ধারের তৎপরতা চলছে। স্থানীয় প্রশাসন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।