ব্রাহ্মণবাড়িয়ায় যান চলাচলের দাবিতে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকার মধ্যপাড়া বর্ডার বাজার হতে দাড়িয়াপুর সড়কে সিএনজি চালিত অটোরিকশাসহ যানবাহন চলাচলের দাবিতে সদর উপজেলার পশ্চিমাঞ্চলের তিন ইউনিয়নবাসীর ঐক্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কয়েক হাজার গ্রামবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে জেলা প্রশাসকের অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক সাবেক চেয়ারম্যান হোসেন মিয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। সমাবেশ থেকে অনতি বিলম্বে এই সড়কে যান চলাচল চালু করা জন্য জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দেয়। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা করে।