ব্রাজিল বিশ্বকাপে শিরোপা জয়ের পর ফর্মে কিছুটা ঘাটতি থাকলেও বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাংকিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করল জার্মানি। শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ বিশ্বকাপ রানার্স আপ লিয়নেল মেসির আর্জেন্টিনা দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে কলম্বিয়া।
তবে পার্শবর্তী দেশ নেদারল্যান্ডসকে হটিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে বেলজিয়াম। বিশ্বকাপ আয়োজক ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে।
কোচ দিদিয়ার দেশ্যামের দল এবং ইউরো ২০১৬ আয়োজক ফ্রান্স তাদের অগ্রগতি অব্যাত রেখে উঠে এসছে সপ্তম স্থানে। ফ্রান্সের সঙ্গে যৌথভাবে একই স্থানে রয়েছে বর্ষ সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।
বেশ কয়েক বছর শীর্ষে থাকার পর ২০১৪ সালের শেষ র্যাংকিংয়ে নবম স্থানে রয়েছে সাবেক বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন।
বছরের শেষ র্যাংকিংয়ে দশমস্থানে রয়েছে লুইস সুয়ারেজের উরুগুয়ে।
ফিফা র্যাংকিং:
১, জার্মানি ২, আর্জেন্টিনা ৩, কলম্বিয়া ৪, বেলজিয়াম ৫, নেদারল্যান্ডস ৬, ব্রাজিল ৭, ফ্রান্স ৭, পর্তুগাল ৯, স্পেন ১০, উরুগুয়ে।