মধুখালীতে অস্ত্রসহ যুবক আটক

ফরিদপুরের মধুখালী উপজেলায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কামারখালী টোলঘর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক উজ্জ্বল বর (২১)মাদারীপুর জেলার রাজৈর উপজেলার চৌয়রীবাড়ী গ্রামের বাসিন্দা।
মধুখালী থানা পুলিশের এসআই মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার কামারখালী টোলঘর এলাকায় যাত্রীবাহী বিভিন্ন বাসে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় বেনাপোল থেকে বরিশালগামী একটি বাসে তল্লাশি চালিয়ে একটি নাইন স্যুটার গানসহ উজ্জ্বল বরকে আটক করা হয়। এ ঘটনায় মধুখালী থানায় মামলা হয়েছে।