হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম টেস্ট খেলতে পারবেন না শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ক্রাইস্টচার্চে শুরু হবে।
টিম ম্যানেজার মাইকেল ডি জয়সা হেরাথের ইনজুরির খবর নিশ্চিত করেছেন। হেরাথ ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ওয়ানডের আগেই অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছিলেন, কিন্তু লঙ্কান টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা ছিল দ্রুত সেরে উঠবেন এই বাঁহাতি স্পিনার।
হেরাথ শেষ পর্যন্ত সুস্থ হয়ে না ওঠায় তাকে ছাড়াই নিউজিল্যান্ড উড়াল দিতে হচ্ছে শ্রীলঙ্কাকে।