রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে কুটি বিবি (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
জানা গেছে, উপজেলার কালিকাপুর গ্রামের ইট ভাটা শ্রমিক কুটি বিবি শুক্রবার সকালে ১০টার দিকে ইট ভাটা থেকে রেল লাইন ধরে বাড়ি ফিরছিলেন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই কুটি বিবি নিহত হন।