বিজয়নগরে মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার ভোর রাত তিনটার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ছানীপুর গ্রামের তারু মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। এ সময় মদ ব্যবসায়ী তারু মিয়াকেও গ্রেফতার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ১৪ হাজার টাকা। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা  হয়েছে।