উল্লাপাড়া থানা পুলিশ পৌর সদরসহ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৩৫ জন জামায়াত-বিএনপি’র নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন- উপজেলা জামায়াতের পূর্বদেলুয়া গ্রামের মোতালেব হোসেন, শেরপুর গ্রামের হাবিব উদ্দিন, ভূতগাছা গ্রামের ইয়াকুব, বাবলাপাড়া গ্রামের মিজানুর রহমান সহ ১০ জন এবং বিএনপির বেতকান্দি গ্রামের ইকবাল হোসেন, ঘোষগাঁতী গ্রামের যুবদল নেতা আব্দুস ছালাম ও বন্যাকান্দি গ্রামের সিরাজুল ইসলামসহ ৩৫ জন। হঠাৎ করে পুলিশের এই গণগ্রেপ্তার নিয়ে জামায়াত-বিএনপি পন্থীদের মাঝে ব্যাপক আতংক বিরাজ করছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় নাশকতা সৃষ্টির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এদেরকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।