বগুড়ায় বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭

বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ৮৭ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক বিক্রেতা, বিভিন্ন মামলার ওয়ান্টে আসামি এবং নিয়মিত মামলার আসামি রয়েছে। 
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায়  জানান, বৃহস্পতিবার সকাল ৬টা হতে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত জেলার ১২টি থানা, বিভিন্ন পুলিশ ফাঁড়ি এবং গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সদর থানা ১৭, শিবগঞ্জ ১০, সোনাতলা ৮, গাবতলী ৬, সারিয়াকান্দি ২, ধুনট ৪, শেরপুর ১১, নন্দীগ্রাম ২, আদমদীঘি ৮, দুপচাঁচিয়া ৭, কাহালু ৩শাজাহানপুর ৭ ও গোয়েন্দা পুলিশ ২ জনকে গ্রেফতার করে। এসময় পুলিশ ২৮৬ বোতল ফেন্সিডিল, ১০৩ পিছ ইয়াবা, ২৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করে।