চট্টগ্রামে পরিবারের সাথে অভিমান করে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ছাত্রীর নাম খাদিজা বেগম (১৪)। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, খাদিজা বেগম পরিবারের সাথে নগরীর বায়েজিদ থানার নবীনগর এলাকায় থাকত। নিজের বাসায় অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাদিজা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এলাকার জয়দুল হোসেনের মেয়ে।