সাভারে বাস চাপায় পথচারী নিহত

 
সাভারে বাস চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসষ্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকাল ৮ টার দিকে সাভার থানা বাসষ্ট্যান্ডে রাস্তা পার হবার সময় যাত্রীবাহি একটি বাস ওই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যাত্রীবাহী বাস চাপায় পথচারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তফা কামাল বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে ।
ঘটনার পরপরই ঘাতক বাসটি নিয়ে চালক পালিয়ে যায়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।