বগুড়ায় আজ বিএনপির আধাবেলা হরতাল

জেলায় আজ শনিবার আধাবেলা হরতাল আহ্বান করেছে বগুড়া জেলা বিএনপি। সম্প্রতি জামিন বাতিল করে কারাগারে পাঠানো বগুড়া সদর থানা বিএনপির সভাপতিসহ কারাগারে থাকা সহযোগী সংগঠনের ৫ নেতার মুক্তি এবং সদর থানা যুবদলের সভাপতি রুবেলের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এই হরতাল আহ্বান করা হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সভা শেষে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, শনিবার জেলাব্যাপী    আধাবেলা হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।