মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালপুরে প্রয়াত ৩জন গুনীর স্মরণ সভা গত ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদ জামালপুর জেলা শাখার আয়োজনে পাবলিক লাইব্ররী মিলনায়তনে অধ্যাপক জিল্লুর রহমান, দার্শনিক সরদার ফজলুল করিম এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মরণ অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাব উদ্দিন খান। বিশিষ্ট সাংস্কৃতিমনা সাহিত্যিক সাজ্জাত আনসারীর সঞ্চালনায় স্মরণ সভায় আলোচকগন ৩ গুনির কর্মজীবন ও আদর্শ নিয়ে আলোকপাত করেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংস্কৃতিমনা ব্যক্তিত্ব শ্রী যুক্ত বাবু সুকুমার চৌধুরী, কবি আলী জহির, অধ্যাপক মনোয়ার হোসেন মোরাদ, আশেক মাহমুদ বিশ্ব বিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক স্বরূপ কাহেলী, সাংবাদিক মোস্তফা বাবুল, শিল্পী বিশ্বজিৎ সোম, বিশিষ্ট সংগীতজ্ঞ ও বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, মুক্তিযোদ্ধা সংগ্রাম জাদু ঘরের পরিচালক হিল্লোল সরকার প্রমুখ।