রঙ্গরস

পত্রিকায় ‘লম্বা হোন’ বিজ্ঞাপন দেখে এক খাটো লোক গেল সেই অফিসে। অফিসের এক কর্মচারীর সঙ্গে সে আলাপ করছে।

: লম্বা হতে চান ভালো কথা কিন্তু আপনাকে কষ্ট করে একটু কাল আসতে হবে।

: কেন, কাল কেন?

: আমাদের লম্বা হওয়ার ভর্তি ফর্মগুলো কে জানে আলমারির ওপরে উঠিয়ে রেখেছে।