মুন্সীগঞ্জে ট্রাক চাপায় চালক-হেলপারের মৃত্যু

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে নিজ ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে চালক নিলু আহামেদ (২৭) ও হেলপার মো. ফিরোজের (১৯) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গজারিয়া হাইওয়ে পুলিশ সার্জেন্ট মো. সাইফুল ইসলাম জানান, চট্রগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক মহাসড়কের বালুয়াকান্দিতে বিকল হয়ে পড়ে। সে সময় চালক নিলু ও হেলপার ফিরোজ তা মেরামত করতে গাড়ির নিচে যায়। হঠাত্ গাড়িটি চলতে শুরু করে আর তখনই তারা ট্রাকের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলে মারা যায়। তিনি আরো জানান, লাশ উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ট্রাকটি  পুলিশ হেফাজতে গজারিয়া থানায় রাখা আছে।