ফর্মে না থাকা এলিস্টার কুকের পরিবর্তে ইয়োইন মরগানকে বিশ্বকাপে ইংল্যান্ড দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি) শনিবার এ ঘোষণা দেয়। ইংল্যান্ডের হয়ে গত ২২ ওয়ানডে ম্যাচে কুক মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন এবং সম্প্রতি শ্রীলংকায় ৫-২ ব্যবধানে পরাজিত হওয়া সিরিজে নিজের দুর্বল ফর্মের মূল্য দিতে হয়েছে তাকে।
বড় দিনের পর অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে এবং আগামী বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেবেন মরগান এবং দলেও থাকবেন না কুক। তবে টেস্ট আিধনায়ক থাকবেন কুক।
ইসিবির দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ ইসিবি ঘোষণা দিচ্ছে যে এলিস্টার কুকের পরিবর্তে ইয়োইন মরগানকে ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। তাৎক্ষনিকভাবে এ আদেশ কার্যকর হবে।’