ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে ম্যানসিটি। শনিবার অনুষ্ঠিত খেলায় দলের পক্ষে ডেভিড সিলভা ২টি ও টরি ১টি গোল করেছেন।
ম্যাচের প্রথম থেকেই নিয়ন্ত্রণ রেখেছিল ম্যান সিটি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৪৯ মিনিট পর্যন্ত। অর্থ্যাৎ গোল শূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা। ৪৯ ও ৬১ মিনিটে দুটি গোল করেন স্প্যানিশ ফুটবলার সিলভা। ৮১ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন টরি।