আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি স্টুডিও’র ভেতর থেকে বাদশা (২৪) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ । তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বাউরাখালী গ্রামের নানু মিয়ার ছেলে ।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে অপুর্ব ডিজিটাল স্টুডিও’র ভিতরে এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে।
এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কাঠগড়া এলাকার অপুর্ব ডিজিটাল স্টুডিও ভিতর থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।