ধান সেদ্ধ করার বয়লারে পড়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরার তালায় খেলা করতে গিয়ে ধান সেদ্ধ করার গরম পানির বয়লারে পড়ে রিক্তা খাতুন নামের দেড় বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার নগরঘাটা গ্রামের হাফিজুর রহমানে মেয়ে। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার নগরঘাটাস্থ পুলেরহাট এলাকার মাষ্টার শফিকুর রহমানের মালিকানাধীন ধানের চাতালে এ দুর্ঘটনা ঘটে। রিক্তা খাতুনের মা এবং বাবা দুজন ওই চাতালে কাজ করেন। পাটকেলঘাটা থানার ওসি মোঃ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।