৫০ হাজার ইয়াবাসহ নৌকা আটক

 
টেকনাফের নাফনদী থেকে ৫০ হাজার ইয়াবাসহ একটি কাঠের নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। রবিবার সকাল সাড়ে আটটায় পৌরসভার চৌধুরী পাড়াস্থল নাফনদী থেকে ইয়াবাসহ কাঠের নৌকাটি আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 
৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজমুস সাদাত জানান, সকালে মিয়ানমার থেকে নাফনদী হয়ে ইয়াবা আসার খবর পেয়ে পৌরসভার চৌধূরী পাড়াস্থল নাফনদীতে অভিযান চালায় বিজিবি। এসময় ৫০ হাজার ইয়াবাসহ একটি কাঠের নৌকা আটক করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে গেছে।