নিউমোনিয়ায় আক্রান্ত মোহাম্মদ আলী

 
তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন ও সাবেক বক্সার মোহাম্মদ আলী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে সেটি গুরুতর নয় বলে জানিয়েছেন তার মুখপাত্র বব গান্নেল। রবিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বব গান্নেল জানিয়েছেন, আগে থেকেই পার্কিনসন রোগে ভোগা মোহাম্মদ আলীর অবস্থা স্থিতিশীল।
বক্সিং থেকে অবসর নেয়ার তিন বছর পর অর্থাৎ ১৯৮৪ সাল থেকে তিনি পার্কিনসন রোগে আক্রান্ত হন। 
চলতি বছরের সেপ্টেম্বরে মোহম্মদ আলী মানবিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে নিজ শহর লুইসভিলে সর্বশেষ জনসম্মুখে এসেছিলেন তিনি।