সীতাকুণ্ডে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে শিবিরের এক কর্মীকে পুলিশ জেল গেইট থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, শনিবার গভীর রাতে উপজেলার জোড়ামতল, কুমিরা, বাঁশবাড়ীয়া, বাড়বকুণ্ড, পৌরসদর, এয়াকুবনগর, বারৈয়াঢালা ও বড়দারোগাহাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এদের মধ্যে জামিন প্রাপ্ত চট্টগ্রাম জেল গেইট থেকে শিবির কর্মী ওসমানকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।