মুক্তাগাছায় আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৫

 
ময়মনসিংহের মুক্তাগাছায় দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফকার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আবুল, হাবুল, আব্দুল, সাজু ও কুদ্দুস।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ইত্তেফাককে জানান, বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গত ১০ ডিসেম্বর এসএসআই শাহীনুর রহমান ও এএসআই রেজানুর রহমান বন মামলার প্রধান আসামি বাবুলকে গ্রেফতার করে। এসময় বাবুলের কয়েক ভাই, বাবা জালাল উদ্দিন সাং চানপুর ও কয়েকজন মিলে তাদের ওপর হামলা চালিয়ে বাবুলকে ছিনিয়ে নিয়ে যায়। 
পুলিশের কর্তব্যকাজে বাধা এবং হামলার ঘটনায় গত ১১ ডিসেম্বর এসএসআই শাহীনুর রহমান বাদী হয়ে ১৫ জনের নামে এবং অজ্ঞাত আরও ২৫/৩০ জনকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি মামলা করে । এ ঘটনায় আরো ১৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।