বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় তারেক জিয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগ।
জানা গেছে, রবিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে দোহার-নবাবগঞ্জ কলেজ এন্ড বিশ্ববিদ্যালয় চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বাগমারা কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রদক্ষীণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এ সময় তারা একটি পথসভায় মিলিত হন।
পথসভায় ছাত্রলীগ নেতারা বলেন, ‘তারেক জিয়া বাংলাদেশ স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে কটুক্তি করেছেন এ জন্য আমরা তার বিচার চাই এবং ফাঁসি দাবি করি।’
এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাইফুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি, ডিএন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শোভন শিকদার, সাধারণ সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।