বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনকে রবিবার দুপুরে বগুড়া শহরের জেলা কারাগারের নিকট থেকে ডিবি ও আদমদীঘি থানা পুলিশ গ্রেফতার করে।
গত ৩ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের জেল হত্যা দিবস উপলক্ষে শোক র্যালিতে জামায়াত-শিবির হামলা করে। পরে সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন বাদী হয়ে জামায়াত শিবিরের দেড় শতাধিক নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার এস আই দুলাল হোসেন জানান, এ মামলার পলাতক আসামি উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আতোয়ার হোসেনকে বগুড়া ডিবি ও আদমদীঘি থানা পুলিশ বগুড়া থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।