বিশ্বকাপের পর অবসর নেবেন আফ্রিদি



আগামী বছরের বিশ্বকাপের পর অবসর নেবেন পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি। রবিবার একদিনের আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসরের ঘোষণা দেন আফ্রিদি। তবে সংক্ষিপ্ত ভার্সন টি-২০ খেলা চালিয়ে যাবেন তিনি।

পাকিস্তান ক্রিকেট (@পিসিবি- ইনফো) সোশাল মিডিয়ায় টুইটারের মাধ্যমে জানায়, ‘২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন আফ্রিদি। তবে তিনি টি-২০ খেলা অব্যাহত রাখবেন।’

জিও নিউজকে আফ্রিদি বলেন, ‘আমি বুঝতে পারছি অবসর ঘোষণা করার জন্য এটাই আমার সঠিক সময়। ইতোমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আমি আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি।’