ট্রেনের ধাক্কায় যুবক নিহত

গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতের পরনে কালো রংয়ের প্যান্ট ও কোট ছিল। রোববার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

জয়দেবপুর রেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. দাদন মিয়া সাংবাদিকদের বলেন, সকালে বেগমপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই যুবক নিহত হন। তার মাথা ফাটা ও দু’হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।