কলারোয়ায় সরিষা ক্ষেত থেকে ৪টি ককটেল উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া থেকে চারটি ককটেল ও ৫শ’ গ্রাম গান পাউডার সদৃশ্য গুড়া উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের শুভংকারকাটি গ্রামের হরিচান্দার মোড় এলাকার জনৈক মজিদ দফাদারের সরিষা ক্ষেত থেকে এসব ককটেলসহ গুড়া পাউডার উদ্ধার করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে হেলাতলা ইউনিয়নের শুভংকারকাটি গ্রামের হরিচান্দার মোড় এলাকায় জনৈক মজিদ দফাদারের সরিষা ক্ষেত থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া ৫শ’ গ্রাম গান পাউডার সদৃশ্য গুড়া উদ্ধার করা হয়।