মোবাইল ওয়ার্ড কংগ্রেস ২০১৯

ফোল্ডেবল ফাইভজি স্মার্টফোন

সম্প্রতি স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী মোবাইল ‘ওয়ার্ড কংগ্রেস ২০১৯’ এর আসর। এবারের আয়োজনে ফাইভজি স্মার্টফোন, ফোল্ডেবল স্মার্টফোনসহ নতুন নতুন প্রযুক্তি স্মার্টফোন বিশ্ববাজারের উদ্দেশ্যে উন্মুক্ত করেছে নির্মাতা কোম্পানিগুলো।

 

স্যামসাং এস টেন

সম্প্রতি ভাঁজযোগ্য ফোনও এনেছে স্যাংমসাং। গ্যালাক্সি এস ১০সহ আরও তিনটি সংস্করণের এস ১০ মোবাইল উন্মুক্ত করেছে স্যামসাং।  স্পেনের  স্যামসাংয়ের ফোল্ডেবল স্মার্টফোন প্রদর্শিত হয়েছে এ ফোনগুলো। প্রতিষ্ঠানটির দাবি, এটিই বিশ্বের প্রথম ফাইভজি সমর্থিত ফোল্ডেবল স্মার্টফোন। ভাঁজ করা অবস্থায় এটি ৪ দশমিক ৬ ইঞ্চি এবং তা মেলে ধরলে ৭ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লেতে পরিণত হবে। এতে থাকছে ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সামনে থাকছে ১০ ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে আরো থাকছে ১২ জিবি র্যাম। স্টোরেজ থাকছে ৫১২ জিবি। গ্যালাক্সি ফোল্ডের মূল্য নির্ধারন করা হয়েছে ১৯৮০ মার্কিন ডলার। ফোনটি পাওয়া যাবে কসমস ব্ল্যাক, স্পেস সিলভার, মার্টিয়ান গ্রিন ও অ্যাস্ট্রো ব্লু রঙে।

হুয়াওয়ে ম্যাট এক্স

হুয়াওয়ের ফোল্ডেবল ফাইভজি সমর্থিত স্মার্টফোন ‘হুয়াওয়ে ম্যাট এক্স’ মোবাইল ওয়ার্ড কংগ্রেস (এমডব্লিউসি) -এ প্রদর্শিত হয়েছে। হুয়াওয়ের এই মডেলটি স্যামসাং ফোল্ড মডেলের সঙ্গে প্রতিযোগিতা করছে। এদিকে ম্যাট এক্স এর স্ক্রিন সাইজ স্যামসাংয়ের চেয়ে বড় হওয়াতে দর্শনার্থীদের বেশি দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে কোম্পানিটি। এই প্রযুক্তিতে ট্যাবলেটগুলো স্মার্টফোনের আকার ধারণ করে এবং বর্তমান প্রজন্মের উপযোগী ফাইভজি সমর্থিত স্মার্টফোন। স্মার্টফোনটি চলতি বছরে জুন মাসে বিশ্ববাজারে পাওয়া যাবে এবং এটির মূল্য হবে ২ হাজার ৬শ’ ডলার। আগামীতে এটির মূল্য কমানো হবে কিনা তা এখনো স্পস্ট করা হয়নি।

 

এলজি ভি৫০ থিংক

সবাই যখন ফোল্ডেবল স্মার্টফোন উন্মুক্ত করার কথা ভাবছে ঠিক তখনই ফাইভজি সমর্থিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে আসার ঘোষণা দিয়েছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। এলজির এমন একটি মডেল হলো-ভি৫০ থিংক। এই মডেলের স্মার্টফোনে ভিন্ন দুইটি ডিসপ্লে রয়েছে।  যদিও এটিতে দুইটি ডিসপ্লে রয়েছে তবুও কেউ কেউ এটিকে ফোল্ডেবল স্মার্টফোন বলছে না। উদাহরণ হিসেবে, আপনি একটি ডিসপ্লের কনটেন্ট অন্য ডিসপ্লেতে আঙুলের মাধ্যমে নিয়ে যেতে পারবেন। এলজির ভি৫০ থিংক স্মার্টফোনটির এই ফিচারটি সত্যিই সন্তোষজনক।

 

টিসিএল ফোল্ডিং স্ক্রিন

স্পেনের বার্সেলোনাতে সদ্য অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ড কংগ্রেসে ফোল্ডেবল ডিসপ্লের আধুনিক প্রযুক্তি নিয়ে অংশগ্রহণ করে। এদের মধ্যে ‘ড্রাগনহিংগস’ নামের প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনে ফোল্ডেবল ডিসপ্লে  ব্যবহার করা যাবে। যদিও তারা ফোল্ডেবল স্মার্টফোন উন্মুক্ত করেন, তবুও টিসিএল থেকে আমরা কী প্রত্যাশা করতে পারি তা আগাম জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে সংশ্লিষ্টদের মনে প্রশ্ন রয়েছে যে, ফোল্ডেবল স্মার্টফোন প্রযুক্তিতে টিসিএল কীভাবে কাজ করতে পারে অথবা যেকোনো মোবাইল ফোল্ডেবল ডিভাইস হিসেবে ব্যবহার করা সম্ভব, এমন ঘোষণার সত্যতা নিয়েও প্রশ্ন রয়েছে অনেক।