মানিকগঞ্জে পুলিশি হেফাজত থেকে আসামির পলায়ন

 
 
মানিকগঞ্জে আদালত প্রাঙ্গণে পুলিশি হেফাজত থেকে ছিনতাই মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে লাবলু মন্ডল নামে ওই আসামির হাতকড়া পড়ানো থাকলেও, কখন খুলে সে পালিয়েছে, তা টের পায়নি পুলিশ। এবিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ সুপারের কার্যালয়।
পুলিশ জানায়, পাটুরিয়া ফেরি ঘাটে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয় লাবলু মন্ডলকে। সোমবার দুপুরে লাবলু মন্ডলসহ ১২জন আসামিকে ৪জন পুলিশ সদস্য গারদখানা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলেছিলেন। এসময় লাবলু মন্ডল সুকৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়।
মানিকগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, পালিয়ে যাওয়া আসামি খুঁজতে বিভিন্নস্থানে অভিযান চলছে। ঘটনার তদন্তে এএসপি শাহিনুল আলম খানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।