দুই মোটরসাইকেল আরোহী নিহত

সোমবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধুলদি বাজার এলাকায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন দুই তরুণ মোটরসাইকেলের আরোহী। নিহত দুজন হলেন ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর শান্তিবাগ মহল্লার মসিউর রহমান ওরফে রোমান (২৬) ও সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের মো. জনি ফকির (২৭)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একে ট্রাভেলের একটি যাত্রীবাহী বাস বিকেলে ধুলদি বাজারে বিপরীত দিকে থেকে আসা মোটরসাইকেলের আরোহী রোমান ও জনিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
দুর্ঘটনার পর একে ট্রাভেলের বাসচালক পালিয়ে গেছেন।