সোমবার মালয়েশিয়ায় পাথরের স্লাবের নিচে চাপা পড়ে সুহাইমি (৩০) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। একটি ভবনের ওপর থেকে পড়া তিন টন ওজনের স্লাবের নিচে চাপা পড়েন সুহাইমি। দেশটির পেনাং প্রদেশের জর্জ টাউনের জালান সুলতান আহমেদ শাহ এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। সুহাইমির নাম ও বয়স জানা গেলেও তার বাংলাদেশের বাড়ির ঠিকানা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।