কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের সৈকত এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সাবরাং কাটাবনিয়ার দক্ষিণ পাশে শফিক চেয়ারম্যানের চিংড়ী ঘেড় সৈকত এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে সাবরাং কাটাবনিয়ার দক্ষিণ পাশে শফিক চেয়ারম্যানের চিংড়ী ঘেড় সৈকতের তীর এলাকায় একটি লাশ ভাসছে। স্থানীয়দের এমন খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ বিকৃত হওয়ায় তার পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।