হবিগঞ্জে তারেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খারিজ

 
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা খারিজ করে দিয়েছে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রিট আদালত। মঙ্গলবার বিচারক রশিদ আহমেদ মিলন মামলাটি খারিজ করে দেন।
এর আগে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ বাদী হয়ে হবিগঞ্জ কগনিজেন্স-১ আদালতে এ মামলাটি দায়ের করেন। রাষ্ট্রের অনুমোদন না থাকায় ফৌজদারী কার্যবিধি ২০৩ ধারায় মামলাটি খারিজ করে আদালত।
গত ১৫ ডিসেম্বর লন্ডনে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়েছিল। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার।
এ আদেশে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।