বঙ্গবন্ধুকে কটূক্তি: নোয়াখালীতে তারেকের বিরুদ্ধে ২ মামলা, পরোয়ানা

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  মানহানি ও রাষ্ট্রদ্রোহের পৃথক দুইটি মামলা হয়েছে। মঙ্গলবার মানহানির মামলাটি করেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু এবং রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন শহর যুবলীগের আহ্বায়ক একরামূল হক বিপ্লব। IMG0
সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জহির উদ্দিনের আদালত মানহানি মামলার শুনানি শেষে তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 
রাষ্ট্রদ্রোহের মামলাটির শুনানি শেষে বেগমগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুনছুর আহমেদের আদালত বেগমগঞ্জ থানার ওসিকে মামলাটি এজহার হিসাবে গণ্য করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।