অর্ণবের স্টেজ শো

জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক অর্ণব নীরবতা কাটিয়ে ফিরছেন। আগামী ১ মার্চ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘অর্ণব আনপ্লাগড ২০১৯’ কনসার্ট। যেখানে অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের সঙ্গীতায়োজনে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন অর্ণব। অর্ণব বলেন, ‘অনেকদিন পর স্টেজে পারফর্ম করবো। প্রস্তুতি নিচ্ছি। ভক্তদের কাছে থাকতে আমারও ভালো লাগে। নানা কারণে লম্বা একটা বিরতি হয়ে গেল। খানিকটা ভিন্ন আঙ্গিকের পরিবেশনার পরিকল্পনা করেছি। প্রতিটি গানের পরিবেশনা থাকবে আনপ্লাগড ভার্সনে। আশা করছি একটা উপভোগ্য শো হবে সবার জন্য।’