ছবি ও কথা

ব্যান্ড নেমেসিস সম্প্রতি ‘আমি’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ করেছে। গানটি গেয়েছেন ব্যান্ডের দলনেতা জোয়াদ। গানটি উত্সর্গ করা হয়েছে ভাষাসহ দেশের সব ধরনের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের। গানটির সহ-প্রযোজক হিসেবে আছেন রাকাত মামি। অ্যাকুস্টিক আর্টজ স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে। গানটি ইম্যাজিন রেডিও, স্পটিফাই, আইটিউনসহ বেশ কয়েকটি অনলাইন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। নেমেসিসের লাইনআপ জোয়াদ রেজা চৌধুরী (কণ্ঠ ও গিটার), রাকিবুন নবী রাতুল (বেজ), যাফির হক ও সুলতান খান (গিটার) এবং ডিও হক (ড্রামস)।