নারায়ণগঞ্জে বহুল আলোচিত সাত খুন মামলায় র্যাব-১১ এর কর্পোরাল জাহাঙ্গীর আলম স্বাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এতে তিনি সাতজনকে অপহরণের পর লাশ নদীতে ডোবানো পর্যন্ত কে কী ভূমিকা পালন ও কে কী করেছে তোর আদ্যোপান্ত বর্ণনা করেছেন।
মামলার তদন্তকারী অফিসার নারায়ণগঞ্জ ডিবির ওসি মামুনুর রশিদ মন্ডল স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।