কক্সবাজারের টেকনাফে হ্নীলায় বিশ্রাম নিতে গিয়ে দেয়াল ধসে মো. সারওয়ার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছেন। মঙ্গলবার দুপুরে হ্নীলা পশ্চিম সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। সারওয়ার ঐ এলাকার দিনমজুর আবদুস শুক্কুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে প্রতিদিনের ন্যায় স্থানীয় পাহাড় থেকে বাঁশ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে একই এলাকার সৌদি প্রবাসী নুরুল আলমের ভাড়া বাসার দেয়ালের পাশে বসে বিশ্রাম নিচ্ছিল। এ সময় হঠাত্ করে দেয়ালটি ধসে সারওয়ারে উপর পড়ে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধারে করে ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।