শাহজালালে ৩০ লাখ টাকার স্বর্ণলাঙ্কার আটক, গ্রেফতার ১

মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কারসহ তারা মিয়া নামের একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। বিমানবন্দরের ক্যানোপি (যাত্রীদের বের হওয়ার রাস্তা) থেকে তাঁকে আটক করা হয়। এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) আসমা আরা জাহান জানান, আটক স্বর্ণালঙ্কারের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।