দৈনিক ইত্তেফাকের ৬২ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। IMG0
পরে আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ্ চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, IMG1 প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সাংবাদিক রফিকুল ইসলাম, মনসুর আলী, জাকির মোস্তাফিজ মিলু, ফজলে ইমাম বুলবুল, মজিবর রহমান খান, মামুনুর অর রশিদ, শাহ মো: নাজমুল ইসলাম ও ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম প্রমুখ।