ফরিদপুরে ট্রাক চাপায় ট্রাফিক ইন্সপেক্টর নিহত

 
 
ফরিদপুরে ট্রাক চাপায় ট্রাফিক ইন্সপেক্টর সরজ কুমার নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের বাইপাস সড়কের পিয়ারপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহসিনুল হক জানান, সরজ কুমার রায় শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে বাইপাস সড়ক দিয়ে মুন্সিবাজার এলাকার দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পিয়ারপুর নামক স্থানে পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার ব্যবহূত মোটরসাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

নিহত সরজ কুমার এর বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়।