শাহ আমানতে ৩৩টি স্বর্ণের বারসহ আটক ১

 
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৩টি সোনার বারসহ নুরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নুরুল ইসলামের বাড়ি কক্সবাজারের চকোরিয়ায়।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি ফাইটে দুবাই থেকে নুরুল ইসলাম চট্টগ্রামে আসেন। এসময় তল্লাশি করে তার কাছ থেকে ৩৩টি সোনার বার ও সাতটি আইফোন সেট উদ্ধার করা হয়।