নানা আয়োজনে ফরিদপুরে ইত্তেফাকের ৬২ তম প্রতিষ্টাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হল দৈনিক ইত্তেফাকের ৬২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকাল ১০ ফরিদপুর প্রেসক্লাব চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরে এখানেই কেক কাটেন অতিথিরা ।
IMG0
সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের মিলনায়তনে ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহাবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সাংগঠনিক কমান্ডার আমিনুর রহমান ফরিদ, সদর উপজেলা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সামসুদ্দিন মোল্যা ও প্রবীন সাংবাদিক অধ্যাপক আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইত্তেফাকের সদরপুর সংবাদদাতা আব্দুল মজিদ মিয়া, ভাঙ্গা সংবাদদাতা রমযান শিকদার, সাংবাদিক জাহিদ রিপন, শফিকুল ইসলাম মনি, সালামত হোসেন খান প্রমুখ। এসময় ইত্তেফাকের নগরকান্দা সংবাদদাতা বোরহান আনিস, মধুখালী সংবাদদাত শাহ মো. ফারুক, আলফাডাঙ্গা সংবাদদাতা মো মোরাদ হোসেন, বোয়ালমারী সংবাদদাতা রেজাউল করীম,  সালথা সংবাদদাতা নুরুল ইসলাম, চরভদ্রাসন সংবাদদাতা মোস্তাফিজুর রহমান শিমুলসহ ফরিদপুরের কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা, পত্রিকা এজেন্ট ও হকার, বিভিন্ন বয়ষের ইত্তেফাক পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানসমুহ সঞ্চালন করেন ফরিদপুর জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইত্তেফাক শুধু একটি পত্রিকাই নয়, এটি একটি ইন্সিটিটিউশন। এখান থেকে অন্য মিডিয়ার অনেক কিছু শেখার আছে।