টাঙ্গাইলের মধুপুরে ট্রাক-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আশুরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, একটি যাত্রীবাহী টেম্পো মধুপুরের দিকে যাচ্ছিল। টেম্পোটি আশুরা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালের নেয়ার পথে বাকি সাতজন ও নেয়ার পরে আরো দুইজন মারা যান। নিহতদের মধ্যে দুইজন শিশু ও চারজন নারী রয়েছেন।
এ ঘটনায় উত্তেজিত জনতা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।